প্রতিষ্ঠান ও অধ্যক্ষের কিছু কথা ✦
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
শিবরাম আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, রংপুর-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। শিক্ষা একটি সম্মানিত অভিভাবকবৃন্দ, মূল্যবান সম্পদ। সু-শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মানুষের জ্ঞানের জগৎকে উন্মুক্ত করে। জ্ঞান মানুষের জীবনে স্থিরতা, দৃষ্টিভঙ্গি ও আত্মিক এক অনন্য মানসিকতা যোগ করে। জ্ঞান আছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব। জীবনের অভিজ্ঞতা থেকে মানুষের জ্ঞানের উন্নয়ন ঘটে। জ্ঞান পরিশীলিত করলে মানুষ তার জীবনের উন্নত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়। নীতি বিষয়ক শিক্ষাকে বলা হয় নৈতিক শিক্ষা। আর নৈতিক শিক্ষার উদ্দেশ্য জীবনে কোনো আদর্শের লক্ষ্যে পরিচালিত করা, মানুষের চরিত্রের উন্নয়ন সাধন করা এবং প্রতিষ্ঠা লাভ করা। জ্ঞান মানুষকে কর্মমুখী জীবনে সহায়তা দেয়। জ্ঞান মানুষের অন্তর্নিহিত মানবিক শক্তির বিকাশ সাধনের মাধ্যমে ভবিষ্যৎ জীবন গঠনে সহযোগিতা করে।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
মনে রাখবেন, শিশুর জীবনের প্রথম শিক্ষার ভিত্তি পরিবারেই গড়ে ওঠে। শিক্ষার এই প্রাথমিক স্তরটি প্রত্যেক অভিভাবক তথা প্রতিটি শিশুর জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। শিশুর হাতেখড়ি পরিবারে হলেও তাদের শিক্ষা জীবনের মূলভিত্তি প্রাথমিক বিদ্যালয়েই রচিত হয়।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
শিশুর অনুকরণ প্রিয়। শিশুকাল তাদের অন্তর্গত বৈশিষ্ট্যের বিশেষ করে স্মরণ ও অনুকরণ ক্ষমতা অত্যন্ত প্রবল থাকে। এ সময়ে তাদের যে আদর্শ অনুসরণ করানো হবে, তা-ই তাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখবে।
আরও নানাবিধ বিবেচনায় শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে। শিশুদের প্রাথমিক শিক্ষার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব শিবরাম আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, রংপুর সব সময় নিবিড় তত্ত্বাবধান এবং সততা, সাহস ও দৃঢ়তার সাথে পালন করে।
বর্তমান গতিশীল আধুনিক যুগে আপনার সন্তান এক মুহূর্তও পিছিয়ে না থাকে সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেশে ১১ ধরনের প্রাথমিক বিদ্যালয় চালু আছে। আমরা জানি প্রচলিত শিক্ষা পদ্ধতির অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে শিবরাম আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, রংপুর প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিবরাম আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত এমন শিক্ষা গ্রহণ করবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমাদের এই উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় সফলতার পথে এগিয়ে চলেছে।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজকের কোমল প্রাণ শিশুরাই ভবিষ্যতের দিকপাল। তাদের অন্তর্নিহিত প্রতিভার সঠিক বিকাশের মাধ্যমে আমরা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছি, তার সাথে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
আল্লাহ হাফেজ।

মোঃ ছাবিউল ইসলাম
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
শিবরাম আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, রংপুর
